সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ফায়ার সার্ভিসের সাত কর্মী রয়েছেন। অগ্নিকাণ্ডে চার শতাধিক মানুষ দগ্ধ হয়েছেন। সবশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে। দগ্ধ ও আহতদের মধ্যে ১৯ জনকে চমেক হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে। আহতদের মধ্যে ফায়ার সার্ভিসের ২১ জন এবং পুলিশের ১০ সদস্য রয়েছেন।
০৯:২৯ এএম, ৫ জুন ২০২২ রবিবার